শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। সারা বিশ্বের খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিনটি উদ্‌যাপন করেন। খ্রিষ্ট ধর্মমতে দুই হাজার বছরেরও আগে, ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম যিশু খ্রিষ্টের। মানবজাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তার এই আগমন। একটি সাধারণ গোশালায় মা মেরির কোল আলো করে আগমন ঘটে যিশু খ্রিষ্টের। তাই গোশালায় জন্ম নেয়ার সেই গল্প আজও বড়দিনের মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে। রঙিন সাজে সাজানো চার্চগুলো যেন সেই ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি।

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়: বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়  করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:  বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’

প্রেস উইং জানায়, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ-এর সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিষ্টান সমপ্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় খ্রিষ্টান ধর্মের নেতারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্ব জুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তার ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে যিশু খ্রিষ্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, যিশু খ্রিষ্টের ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদ্‌যাপন করছে।

আরও পড়ুন:  ৫০০ অবৈধ বাংলাদেশি অভিবাসী ফেরত পাঠাতে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। সে জন্যই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে।
তিনি বলেন, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে।

প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেয়ার জন্য অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতৃবৃন্দ।
বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সমপ্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আরও পড়ুন:  বিএনপির চেয়ে উগ্রবাদী সংগঠন আর নেই: ওবায়দুল কাদের

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =