দেশের উদ্দেশে লন্ডনে বিমানবন্দরে চেক ইন জুবাইদা রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছে লন্ডন বিএনপির একাধিক সূত্র।এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছবেন বলেও জানা গেছে।

এদিকে, চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।তিনি জানিয়েছিলেন, আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।

আরও পড়ুন:  হাসিনার সঙ্গে প্রেসিডেন্টের ফোনালাপ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − four =