মেট্রো রেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা, ঘরে বসেই সেবা

রাজধানীর মেট্রো রেল ব্যবহারে যাত্রীসেবা আরো সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র‌্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।

আজ মঙ্গলবার সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

এই সেবা পেতে হলে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে।

এই প্রক্রিয়ায় প্রতিবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা রিচার্জ করা যাবে। রিচার্জ বাতিল করা যাবে ৭ দিনের মধ্যে। তবে ৫ শতাংশ চার্জ কেটে নেওয়া হবে।১৬টি মেট্রো স্টেশনে মোট ৩২টি এভিএম মেশিন বসানো হয়েছে অনলাইন রিচার্জ চেক করার জন্য।

আরও পড়ুন:  সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি
গ্রাহক চাইলে সাত দিনের মধ্যে রিফান্ড নিতে পারবেন, সে ক্ষেত্রে ৫ শতাংশ ফি কাটবে।

এ সুবিধায় সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *