বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা অজিদের

বিশ্বকাপের ফাইনালে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে অজিরা।

২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ৩ বলে ৭ রান করে আউট হন ডেভিড ওয়ার্নার।

এরপর ক্রিজে আসা মিচেল মার্শকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন ট্রেভিস হেড। তবে দলীয় ৪৭ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

মার্শ ১৫ বলে ১৫ ও স্টিভেন স্মিথ ৯ বলে ৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর ক্রিজে আসা মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন হেড।

আরও পড়ুন:  ইফতার-সাহ্‌রিতে যা খেতেন নবীজি

দেখেশুনে ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। ১৭ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *