স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য, অভিযোগ মীর্জা আব্বাসের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেছেন, ‘স্টারলিংককে আনা হয়েছে আরাকান আর্মির জন্য। যে করিডরের কথা বলা হচ্ছে তা দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে।’

বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে বিএনপির তিন সহযোগী সংগঠনের সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব একথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, ‘সেন্ট মার্টিন, করিডর, সাজেক, ডিপিওয়ার্ল্ড, স্টারলিংক দিয়ে আমরা বুঝি কী করতে চাচ্ছেন।

স্টারলিংক এনেছেন আরাকান আর্মির জন্য। করিডর কার জন্য- এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে। সেন্টমার্টিন কার জন্য- বিদেশি কোনো সেবাদাসদের হাতে তুলে দেয়ার জন্য।’মির্জা আব্বাস আরো বলেন, ‘এই সরকারের মাথা থেকে পচন ধরেছে এবং নিচ পর্যন্ত পচে গেছে।

আরও পড়ুন:  আ.লীগ কর্মীদের দল আর বিএনপি মধ্যরাতে পদায়নের দল: পররাষ্ট্রমন্ত্রী
এভাবে চললে আওয়ামী লীগ যা করেছে তার চেয়ে বেশি ক্ষতি হবে। সুতরাং নির্বাচন দরকার। নির্বাচনে যে কোনো দল আসে আসুক।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *