চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছড়ানোয় খেপে গেলেন বড় ভাই অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। মাঝেমধ্যেই রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়ানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব ছাড়ানো হয়। এ নিয়ে সোহেল রানা এক ফেসবুক পোস্টে  লিখেছেন, ‘সংযত হও।

রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’দুই ভাইয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে সোহেল রানা লিখেছেন, ‘আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। মিথ্যা প্রচারে নাকি আইনি ব্যবস্থা নেওয়া যায়, যদি এমন ধরনের বাজে কথা প্রচার আবার কেউ করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:  ‘শিক্ষার জন্য ৭ দিন হলেও কারাগারে থাকা উচিত’, বললেন পলক

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে না চিত্রনায়ক রুবেলকে।

সর্বশেষ তাকে রায়হান রাফির ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে।বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পরপরই চলচ্চিত্র জগতে পা রাখেন মাসুদ পারভেজ সোহেল রানা। প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেন পারভেজ ফিল্মস। এই প্রতিষ্ঠান থেকেই দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ওরা ১১ জন নির্মাণ করেন তিনি।

১৯৭৩ সালে অভিনেতা ও পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানা সিরিজের একটি গল্প অবলম্বনে মাসুদ রানা চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। আর এ সিনেমার মাধ্যমেই সোহেল রানা চরিত্রের অভিনেতা মাসুদ পারভেজ হয়ে ওঠেন পর্দার সোহেল রানা।

একই সিনেমার মাধ্যমে মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। অভিনয় ক্যারিয়ারে ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি এ অভিনেতা।

আরও পড়ুন:  যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − one =