সাত দিনে রিজার্ভ কমেছে ৬ কোটি ডলার

গত সাত দিনে রিজার্ভ থেকে ছয় কোটি আট লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে রিজার্ভ থেকে ৩৭৫ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এসংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেড় বছরের বেশি সময় ধরে চলছে ডলার সংকট।

ডলারের এই অস্থিরতা কোনোভাবেই থামাতে পারছে না বাংলাদেশ ব্যাংক। এর পরও ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিপিএম ৬ অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে দুই হাজার ৮৯ কোটি ৭০ লাখ ডলার। চলতি মাসের ১৮ তারিখে যার পরিমাণ ছিল দুই হাজার ৯৫ কোটি ৭৮ লাখ ডলার।

আরও পড়ুন:  এস কে সুরের লকারে মিলল দেড় লাখ ডলারসহ বিপুল সোনা

অর্থাৎ অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে রিজার্ভ কমেছে ছয় কোটি আট লাখ ডলার।

আগের অর্থবছরের পুরো সময়ে রিজার্ভ থেকে এক হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করা হয়েছিল। ডলার সংকট কমাতে ও টাকার মান ধরে রাখতে ডলার বিক্রি করার উদ্যোগ নিয়েছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে কোনো উদ্যোগেই এই সংকট কাটছে না।

রিজার্ভের পরিমাণ ধারাবাহিকভাবে কমছে।

এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পালন করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখার কথা ছিল তা রাখা সম্ভব হয়নি। তাই আন্তর্জাতিক ওই দাতা সংস্থাটির কাছে অনুরোধ জানিয়ে শর্ত পূরণের লক্ষ্যমাত্রা কমাতে হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =