শ্যাম বেনেগাল মারা গেছেন

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল।কিডনিসংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে শ্যাম মারা গেছেন বলে জানিয়েছেন তার মেয়ে।

শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’ শ্যাম বেনেগালের পরিচালক ছিলেন তিনি। ২০২৩ সালে মুক্তি পায় সিনেমাটি। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি।

শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডিসহ আরো কিছু সিনেমা। তাকে বলা হতো বায়োপিক মাস্টার।

আরও পড়ুন:  পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *