জনশক্তি নামে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি : জাতীয় নাগরিক কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জনশক্তি নামে অনাগত রাজনৈতিক দল নিয়ে প্রচার জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। আদতে এ ধরনের সিদ্ধান্ত হয়নি।

বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটি বলেছে, ‘বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম “জনশক্তি”। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

আরও পড়ুন:  ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *