বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জেলায় শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শুক্রবার গভীর রাত থেকে থেমে থেমে শুরু হয় এই গুড়ি গুড়ি বৃষ্টিপাত।

যা আজ শনিবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং সকাল থেকে রোদের দেখা মেলেনি। এতে সবচেয়ে বিপদে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন। একদিকে শীত, অন্যদিকে গুড়ি গুড়ি বৃষ্টিতে তারা কাজেও যেতে পারছেন না।

শীত ও বৃষ্টি উপেক্ষা করে দিনমজুর, রিক্সাচালক ও ভ্যানচালকরা যারা কাজে বের হয়েছেন তারা পড়েছেন চরম বিপাকে। শহরের বাজারগুলোতেও ক্রেতাদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। যা ব্যবসায়ীদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আবহাওয়ার এই অবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে।

আরও পড়ুন:  সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন লঘুচাপের প্রভাবে সাতক্ষীরা হালকা ও মাঝারী ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার দুপুর ১২ টা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরো জানান, আগামীকাল রবিবার পর্যন্ত আবহাওয়ার এ অবস্থা বিরাজমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *