চট্টগ্রাম মেডিকেল কলেজের ৭৫ শিক্ষার্থীকে বহিষ্কার

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে, যাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বহিষ্কৃতদের মধ্যে এমবিবিএস শেষ করা এবং ইন্টার্নশিপ সম্পন্ন করা চিকিৎসকরাও আছেন।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস ও ছাত্রাবাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও এরা ছাত্ররাজনীতির নামে একক কর্তৃত্ব, গোষ্ঠীগত আধিপত্য এবং ব্যক্তিগত হিরোইজম প্রদর্শনের চেষ্টা করছিলেন। এ ছাড়া ছাত্রাবাসে অবৈধ প্রবেশ, রুম দখল, অঙ্গীকার ভঙ্গসহ শিক্ষার পরিবেশ নষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের বিরুদ্ধে মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ থাকায় এই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের একাডেমি কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান চমেকের অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন।

আরও পড়ুন:  টঙ্গীতে বিশ্ব ইজতেমা ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

আজ সোমবার মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন ও মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বহিষ্কার আদেশ সই করেন।  এতে ৭৫ শিক্ষার্থীর মধ্যে ৭ জনকে দুই বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৭ জনকে ১ বছর ও ১৬ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বহিষ্কার তালিকায় ১৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। তালিকায় ১ নম্বরে থাকা এমবিবিএস ৫৯ ব্যাচের মুশফিকুন ইসলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু সার্জারির বিভাগের মেডিকেল অফিসার। এ ছাড়া ১১ জনের কাছ থেকে অভিভাবক ও শিক্ষার্থী নিজে মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =