সমন্বয়কদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ে সফরের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদর দপ্তর নির্দেশ দিয়েছে।

গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে, সমন্বয়কারীদের নিরাপদে তাদের কার্যক্রম পরিচালনা করার সুযোগ তৈরি হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ বজায় থাকবে।

চিঠিতে বলা হয়, ‘৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন মর্মে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আরও পড়ুন:  উপদেষ্টা পরিষদের সভায় ৪ সিদ্ধান্ত গ্রহণ

চিঠিটি র‍্যাব মহাপরিচালক, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছে পাঠানো হয়। এদিকে, এরইমধ্যে চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করতে শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা।

 

…….ডিডিজে নিউজ/এম এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *