বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে কুয়েত

ঢাকায় কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে রাষ্ট্রদূত আলাদওয়ানি জানিয়েছেন, কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায়। এর মধ্যে চিকিৎসক, নার্স এবং প্রকৌশলী অন্তর্ভুক্ত থাকবেন।

কুয়েতের রাষ্ট্রদূত আরও জানান, কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলে বর্তমানে তিন লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন। এছাড়াও কুয়েতে পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্য নিয়োজিত আছেন, যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন।

এই আলোচনাটি কুয়েত ও বাংলাদেশের মধ্যে শ্রমবাজার সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা উন্মোচন করেছে এবং উভয় দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। সাক্ষাৎ অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ।  তিনি দুই দশের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে সহায়তা বৃদ্ধির কথা বলেন। দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন:  দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার
এছাড়াও সাক্ষাৎ অনুষ্ঠানে অর্থনীতি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *