সাকিব-মুশফিকদের নিয়ে পাকিস্তান সফরের দল ঘোষণা

আগামী ২১ আগস্ট পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। স্বাগতিকদের বিপক্ষে এই সিরিজ উপলক্ষে এরই মধ্যে পাকিস্তানের পৌঁছে গেছে বাংলাদেশ দল। ২ টেস্টের জন্য আজ রবিবার দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের নিয়েই ঘোষণা করা হলো ১৬ সদস্যের এই দল। যার নেতৃত্বে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত। আগের শ্রীলংকা সিরিজ থেকে বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু। সাকিব পাকিস্তান সিরিজে থাকবেন কি না সেটি নিয়ে যথেষ্ট দোলাচল ছিল। তবে শেষমেশ তাকে নিয়েই দল ঘোষিত হলো। সবশেষ শ্রীলংকা সিরিজে চোটের কারণে খেলতে পারেননি দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম। তিনিও এই সিরিজে ফিরলেন। বিশ্রামে থাকা পেসার তাসকিন আহমেদকে দ্বিতীয় টেস্টে রাখা হয়েছে।

আরও পড়ুন:  সুন্দর পরিবেশ সৃষ্টি হলে ক্রিকেট বোর্ডে কাজ করতে চান পাইলট

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =