যুক্তরাজ্যে অভিবাসীদের পক্ষে হাজারো মানুষের মিছিল

যুক্তরাজ্যে লন্ডন-সহ বিভিন্ন শহরে অভিবাসীদের পক্ষে ও অতি ডানপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন হাজারো মানুষ। দেশটির অভিবাসীদের বিরুদ্ধে অতি ডানপন্থীদের ডাক দেওয়া মিছিলের বিপরীদের রাস্তায় নামেন সাধারণ মানুষ। তারা বর্ণবাদ-বিরোধী স্লোগান দেন।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাছাড়া সম্ভাব্য হামলা সামলাবার জন্য এক হাজার ৩০০ বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে ‘স্ট্যান্ড বাই’ হিসাবে রাখা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। তাদের হাতে ছিল পোস্টার, সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান, তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল।

লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলেও প্রচুর মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। পূর্ব লন্ডনের একটি অভিবাসন কেন্দ্রর সামনে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে স্লোগান ওঠে। এ ছাড়াও মানুষ সোচ্চারে বলেন, ‘অভিবাসন কোনো অপরাধ নয়’, ‘অতি ডানপন্থিদের থামানো হোক’।

আরও পড়ুন:  বিএনপির সব কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, যে দাঙ্গা হয়েছে তা সরকারের অভিবাসন নীতির জন্য নয়, এটা অতি ডানপন্থিদের গুণ্ডামির জন্য হয়েছে।

 

…….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *