আফ্রিকার দেশ মালাবির ভাইস প্রেসিডেন্ট সাওলাস চিলিমাসহ ১০ জন বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ও মন্ত্রীসভার দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী লিলংওয়ের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বিমানটির সকল আরোহী, যাদের মধ্যে দেশটির সাবেক ফার্স্ট লেডিও ছিলেন, নিহত হয়েছেন।

সাওলাস চিলিমাসহ ১০ জন সাবেক এক মন্ত্রীর শেষকৃত্যে অংশ নিতে মজুজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। খারাপ আবহাওয়ার কারণে বিমানটি উড্ডয়নের পর আবারও লিলংওয়ের বিমানবন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির সামরিক সূত্র জানায়, খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হওয়ার একদিন পর বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। মালাবির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, জঙ্গলে বিমান বিধ্বস্ত হওয়ার পর ১০ আরোহীর কেউই বেঁচে নেই।

আরও পড়ুন:  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

৫১ বছর বয়সী সাওলাস চিলিমাকে আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। ২০২২ সালে ঘুস গ্রহণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি সবসময় এ অভিযোগ অস্বীকার করেছেন এবং গত মাসে আদালত তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *