নামজারি মামলা প্রক্রিয়া সহজ এবং জালিয়াতি রোধ করতে ১ জুলাই ২০১৯ সাল থেকে ২টি পার্বত্য জেলা ব্যতীত সারাদেশে ই-নামজারি কার্যক্রম চালু হওয়ার পর এ পর্যন্ত অনলাইনে প্রায় ১ কোটি ৩৫ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। প্রতিমাসে প্রায় ৪ লাখ নামজারি আবেদন ই-মিউটেশন সিস্টেমে নিষ্পত্তি করা হচ্ছে।’
প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেল অর্থবছরের তুলনায় ৩৫৭ কোটি টাকা বেশি বরাদ্দ পেয়েছে ভূমি মন্ত্রণালয়। নতুন অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৫০৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের (২০২৩-২৪) সংশোধিত বাজেটে যার পরিমাণ ছিল ২ হাজার ১৪৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।







