জাতীয় সংসদে বাজেট কমছে করপোরেট কর

জাতীয় সংসদে বাজেট কমছে করপোরেট কর

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে করপোরেট করহার আড়াই শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে। বর্তমানে এ শ্রেণির প্রতিষ্ঠানকে সাড়ে ২৭ শতাংশ কর দিতে হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ করহার কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে অধিকতর আনুষ্ঠানিক করা এবং এক ব্যক্তি কম্পানির প্রতিষ্ঠা উৎসাহিত করার লক্ষ্যে নন-লিস্টেড কম্পানিগুলোর মতোই শর্ত পরিপালন সাপেক্ষে আমি এক ব্যক্তি কম্পানির করহার ২২.৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করছি। পরিশোধিত মূলধনের নির্দিষ্ট পরিমাণের অধিক শেয়ার আইপির মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্ত কম্পানির জন্য করহার শর্তসাপেক্ষে ২২.৫ শতাংশ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।তিনি আরো বলেন, কর-জিডিপির হার বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে সার্বিক বিবেচনায় সমবায় সমিতির জন্য করহার ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করে অন্যান্য করহারের বিদ্যমান কাঠামোটি বহাল রাখার প্রস্তাব করছি।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধে চাপে দক্ষিণ-পূর্ব এশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *