বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপে নির্বাচন স্থগিত

রাত পোহালে বুধবার (২৯ মে) কক্সবাজারের টেকনাফে ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন করা হলেও বৈরী আবহাওয়ার সমস্যার কারণে টেকনাফ  উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সেন্টমার্টিন ইউনিয়নে হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ঢাকা নির্বাচন কমিশন সচিবালয় সিদ্ধান্ত মতে আগামী ২৯ মে ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নে ভোটগ্রহণ প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতের জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছেন।

উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়নের জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত করা হলো বলে তিনি জানায়।

আরও পড়ুন:  বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা

@dakdiyejai.news  @ডাকদিয়েযাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *