ফ্রান্সজুড়ে থমথমে পরিস্থিতি, বন্ধ দুই হাজার স্কুল

নজিরবিহীন ছাত্রআন্দোলনে ফ্রান্সজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হাইস্কুলে পর্যাপ্ত বিনিয়োগ না করার অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নের সদস্যরা।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ১ হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে অথবা সরকার সেগুলো বন্ধ করে দিয়েছে। একই সময়ে প্রায় ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও বিক্ষোভের কারণে অবরুদ্ধ রয়েছে।

ফ্রান্সের ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিসসহ মার্সেই, নিস, নান্তেস ও লিয়োঁসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে।

নিক বিকের প্রতিবেদনে বলা হয়েছে, লিলি শহরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দিয়েছে। প্যারিসের এক শিক্ষার্থী বলেন, আমি ভবিষ্যৎ নিয়ে খুবই ভীত।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকার যখন জরুরি ভিত্তিতে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন বিক্ষোভকারীদের দাবিগুলো কীভাবে পূরণ করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন:  চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র

গত সপ্তাহেও শত শত স্কুল অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। ওই আন্দোলনে অন্তত ২১৫ জন আহত হন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =