‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেলের আপত্তিকর ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ছোট পর্দার অভিনেতা সাইদুর রহমানের পাভেলের আপত্তিকর একটি ভিডিও। বৃহস্পতিবার সকালে ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা পাভেল। তবে কলের ওপাশে কে রয়েছেন তা দেখা যায়নি।

অনেকেই মনে করছিলেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি হয়তো সত্যি নয়। তবে ভাইরাল ভিডিও নিয়ে সংবাদমাধ্যমে পাভেলের উত্তরে জানা গেছে ভিডিওটি সত্যি। পাভেল জানান, ভিডিও কলের ওপাশে থাকা নারী তাঁর বান্ধবী, এর বাইরে তাঁদের অন্য কোনো সম্পর্ক নেই।

ওপার বাংলার কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ দিয়ে পরিচিতি পান সাইদুর রহমান পাভেল। এরপর নিয়মিত হন অভিনয়ে। কাজল আরেফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের জাকির চরিত্রটি তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। টিভি ও ইউটিউবের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয় করেছেন পাভেল।

আরও পড়ুন:  জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না: সাবিনা ইয়াসমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =