শাহরুখের‘মান্নাত’-এ সাপের হানা

বলিউড তারকা শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলো ‘মান্নাত’-এ ঢুকে পড়ে দুটি সাপ। সোমবার রাতে সাপের উপস্থিতি টের পাওয়ার পর বাড়ির কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ( ১৭ আগস্ট ) রাত ৮টার দিকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে ফোন করা হয়। খবর পেয়ে তিনি দ্রুত ‘মান্নাত’-এ পৌঁছান। পরে বন দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে যান।

বাড়ির উঠানের সিঁড়ির নিচে প্রথম সাপটির সন্ধান পাওয়া যায়। প্রায় আট ফুট লম্বা সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে, সাপটি বিষধর ছিল না।

তবে দ্বিতীয় সাপটি ধরার আগেই পালিয়ে যায়। এতে কর্মী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে আতঙ্ক আরও বাড়ে। বন দপ্তরের পক্ষ থেকে অবশ্য সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  খাগড়াছড়ি সহিংসতায় ৩ জনের মৃত্যু

সাপ দুটি কীভাবে বাংলোর ভেতরে ঢুকেছিল, তা এখনো জানা যায়নি। ঘটনার সময় শাহরুখ খান বা তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

বান্দ্রায় সমুদ্রের পাশে অবস্থিত ‘মান্নাত’ শাহরুখের বাসভবনের পাশাপাশি ভক্তদের কাছেও বেশ পরিচিত একটি স্থান। প্রিয় তারকাকে দেখতে প্রায়ই বাড়িটির বাইরে ভিড় করেন অনুরাগীরা।

এর আগে চলতি বছর শাহরুখের প্রতিবেশী সালমান খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ থেকেও সাপ উদ্ধারের খবর প্রকাশ্যে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =