হামের উপসর্গে দেশে আরও ৪ মৃত্যু, মোট ৮২০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃত্যু বেড়ে হয়েছে ৮২০।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৭২৫ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে ২ জন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে।

একই সময়ে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৭০ জনের। এ বছর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৪৪২ জন।

আরও পড়ুন:  রাজশাহীতে হামে ১৫ জনের মৃত্যু

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৭৫৩ জনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *