ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজ, মিলবে যেসব সুবিধা

এআই প্রযুক্তির উন্নতির ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রোফাইল ও নকল পরিচয়ের সংখ্যা বাড়ছে। এই সমস্যা মোকাবিলায় সাধারণ ব্যবহারকারীদের জন্য নতুন পরিচয় যাচাই সুবিধা চালু করছে ফেসবুক। সেলফি ভিডিও জমা দিয়েপরিচয় নিশ্চিত করলে বিনামূল্যে একটি বিশেষ ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজ পাওয়া যাবে।
ইন্ডিয়া টুডের এক প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনে ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজের সুবিধা ও ব্যবহারের বিস্তারিত তুলে ধরা হয়েছে। যেখানে বলা হয়েছে,
  • দ্রুত পরিচয় যাচাই : একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিলেই কয়েক মিনিটের মধ্যে পরিচয় যাচাই সম্পন্ন হতে পারে।
  • প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করা সহজ : ব্যাজ দেখে বোঝা যাবে, অ্যাকাউন্টটি একজন বাস্তব ব্যক্তির এবং তার পরিচয় যাচাই করা হয়েছে।
  • মার্কেটপ্লেসে নিরাপদ লেনদেন : ক্রেতা ও বিক্রেতার পরিচয় সম্পর্কে বাড়তি আস্থা তৈরি হবে।
  • ডেটিং প্রোফাইলে বিশ্বাসযোগ্যতা : নতুন কারও সঙ্গে যোগাযোগের সময় ভুয়া পরিচয়ের ঝুঁকি কিছুটা কমবে।
  • গ্রুপে অংশগ্রহণে আস্থা : বিভিন্ন ফেসবুক গ্রুপে যাচাইকৃত ব্যবহারকারীকে সহজে চিহ্নিত করা যাবে।
  • একবার ভেরিফিকেশনই যথেষ্ট : একবার পরিচয় নিশ্চিত হলে সমর্থিত সব জায়গায় স্বয়ংক্রিয়ভাবে ব্যাজ দেখা যাবে।
  • পুরো প্রক্রিয়া সহজ : সেলফি, ভিডিও ও প্রোফাইল ছবির মিল যাচাই করেই পরিচয় নিশ্চিত করবে ফেসবুক।
  • এআই-তৈরি ভুয়া প্রোফাইল শনাক্তে সহায়ক : প্রকৃত ব্যবহারকারী ও কৃত্রিম অ্যাকাউন্ট আলাদা করতে নতুন ব্যবস্থা কার্যকর হবে।
  • ভবিষ্যতে আরও বিস্তৃত ব্যবহার : বর্তমানে প্রোফাইল, মার্কেটপ্লেস, ডেটিং ও গ্রুপে ব্যাজ দেখা গেলেও ভবিষ্যতে নিউজ ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
তবে ফেসবুক জানিয়েছে, এই ব্যাজ শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ। এটি কোনো ব্যবহারকারীর আচরণ, সততা বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। তাই যাচাইকৃত ব্যাজ থাকলেও ব্যবহারকারীদের সতর্ক থেকে প্ল্যাটফর্‌ম ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *