যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ফাইনাল দেখেছে ৬৩ মিলিয়ন দর্শক

উত্তর আমেরিকায় আয়োজিত এবারের ফুটবল বিশ্বকাপ মাঠের উত্তেজনার পাশাপাশি টেলিভিশন দর্শকের ক্ষেত্রেও গড়েছে নতুন ইতিহাস। নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের ম্যাচটি যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি ৩০ লাখ (৬৩ মিলিয়ন) দর্শক সরাসরি টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে উপভোগ করেছেন।

দীর্ঘ কয়েক দশক ধরে ফুটবলকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করার যে চেষ্টা চলছে, এই অভূতপূর্ব দর্শকপ্রিয়তা তারই একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স জানায়, স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ম্যাচটি যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক দেখেছেন। একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়। নিলসেন মিডিয়া রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল ম্যাচের নতুন রেকর্ড গড়েছে।

আরও পড়ুন:  শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন

অন্যদিকে, স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারে ম্যাচটি দেখেছেন ২ কোটি ২৬ লাখ দর্শক। ফলে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ উপভোগ করেছেন।

বিশ্বকাপের এই আসরে কেবল ফাইনালই নয়, নকআউট পর্বের বেশ কয়েকটি ম্যাচ আমেরিকার প্রচলিত জনপ্রিয় খেলাগুলোর ফাইনাল ম্যাচকে দর্শকপ্রিয়তায় পেছনে ফেলেছে। ইংল্যান্ড বনাম মেক্সিকো মধ্যকার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি উপভোগ করেন প্রায় ৪৫ মিলিয়ন মানুষ।

এদিকে এমএলবি ওয়ার্ল্ড সিরিজের (গেম ৭) দর্শক সংখ্যা ২৭ মিলিয়ন এবং এনবিএ ফাইনালসের (গেম ৫) দর্শক। এসবের তুলনায় ফুটবল বেশি লোকই দেখেছে।

যদিও যুক্তরাষ্ট্রের সুপার বোলের ১২৬ মিলিয়ন দর্শকের রেকর্ড এখনো অতিক্রম করতে পারেনি ফুটবল বিশ্বকাপের এই দর্শকসংখ্যা। তবে বাস্কেটবল, বেসবল ও আমেরিকান ফুটবলের মতো জনপ্রিয় খেলাধুলার আধিপত্যের মধ্যে ফুটবলের এই উত্থানকে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *