বিশ্বকাপ ফাইনালের আগে বায়ুদূষণ নিয়ে সতর্কবার্তা

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের মাত্র কয়েক দিন আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বায়ুর মান নিয়ে স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছেন সরকারি কর্মকর্তারা। কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া ও কুয়াশার আস্তরণ পুরো নিউ ইয়র্ক অঞ্চলকে ঢেকে ফেলায় এই সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে বাসিন্দাদের বাইরে শারীরিক পরিশ্রম কমাতে এবং যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী রবিবার রাতে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টেক্সাসে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্প্যানিশ দল বুধবার রাতে নিউ জার্সিতে অবতরণের ঠিক আগেই সেখানকার পরিস্থিতির অবনতি ঘটে। তবে বৃহস্পতিবার স্পেনের খেলোয়াড়েরা বাইরেই অনুশীলন করেছেন এবং বায়ুর মান নিয়ে তাদের কোনও উদ্বেগ আছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা দল জর্জিয়ায় অবস্থান করলেও শুক্রবার বিকাল থেকে নিউ জার্সিতে অনুশীলন শুরু করার কথা রয়েছে।

আরও পড়ুন:  ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউইয়র্ক

ফাইনালের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে যাওয়া নৃত্যশিল্পী ক্যাটলিনের বাবা ড্যান এডগার জানান, তার মেয়ে বৃহস্পতিবার স্টেডিয়ামে অনুশীলনের সময় খুদে বার্তায় খারাপ পরিস্থিতির কথা জানিয়েছে। ড্যান বলেন, ও আমাকে টেক্সট করে জানিয়েছে ওখানকার অবস্থা খুব খারাপ। নাচ করা কঠিন হয়ে পড়েছে এবং ও বলেছে যে বাতাস ভারী হয়ে উঠেছে, তা স্পষ্ট অনুভব করা যাচ্ছে।

ধোঁয়াশা আকাশ ও প্রচণ্ড গরমের অভিজ্ঞতা ইতোমধ্যে কিছু ফুটবলার অর্জন করেছেন। বুধবার রাতে কুইন্সের সিটি ফিল্ডে গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের মধ্যকার ন্যাশনাল উইমেন্স সকার লিগের (এনডব্লিউএসএল) ম্যাচটি কমলারঙা ধোঁয়াশার মধ্যেই অনুষ্ঠিত হয়। এনডব্লিউএসএল-এর নীতি অনুযায়ী বায়ুর মান খারাপ থাকায় খেলোয়াড়দের প্রতি অর্ধে দুটি করে বিরতি নিতে বাধ্য করা হয়েছিল।

আরও পড়ুন:  রুশ নারীদের ৮-এর অধিক সন্তান নেওয়ার আহ্বান পুতিনের

ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিটের ট্রিনিটি রডম্যান বলেন, বায়ুর মান খুবই খারাপ ছিল এবং তার মতে এই ম্যাচটি খেলাই উচিত হয়নি। রডম্যান আরও বলেন, কোনও অজুহাত দিচ্ছি না, তবে আমার মনে হয় দুই দলের খেলোয়াড়েরাই চাচ্ছিলাম আরেকটা বিরতি দেওয়া হোক।

তবে ২০২৩ সালের জুনের মতো এবার আকাশ পুরোপুরি কমলা হয়ে না যাওয়ায় স্বস্তিতে আছেন নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামটিতে ৮০ হাজারেরও বেশি দর্শকের এই ফাইনাল ম্যাচ ও তারকাখচিত হাফ-টাইম শো ব্যাহত হওয়ার মতো কোনও ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুক্রবার নাগাদ পরিস্থিতির উন্নতি এবং শনিবারের বৃষ্টির পূর্বাভাসে ধোঁয়া অনেকটাই কেটে যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বায়ুর মান খারাপ থাকায় শিকাগো অঞ্চলে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি স্থগিত করা হয়েছে। গত মাসে ফ্রি এজেন্ট হিসেবে দলে যোগ দেওয়া বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির এই ম্যাচেই শিকাগোর হয়ে অভিষেক হওয়ার কথা ছিল।

আরও পড়ুন:  ড. ইউনূসকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *