অধ্যক্ষ মুকতাদের আজাদ খান

জন্ম- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী গার্লস এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান/প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম ১৯৬৪ সালের ১ জুন সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ বকতার সর্দার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোজাফফর আহমদ, মাতা হাসিনা খাতুন, সহধর্মিণী রেবেকা পারভীন নাজু। পিতা-মাতার ৮ সন্তানের মধ্যে তিনি ৫ম।

পড়ালেখা- মোঃ ফজলুল করিম মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাঠ, মগধরা হাই স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৭৯ সালে এসএসসি, সরকারি হাজী আবদুল বাতেন কলেজেের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগ থেকে বি.এ অনার্স এবং চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ থেকে ১৯৯৮-৯৯ সেসনে বি.এড পাস করেন।

আরও পড়ুন:  সন্দ্বীপের সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের ২৪তম মৃত্যুবাষির্কী আজ

শিক্ষকতা- মোঃ ফজলুল করিম স্যারের শিক্ষকতা জীবন শুরু কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৯৯৪ সালে। এই বিদ্যালয়ে তিনি কয়েক মাস শিক্ষকতা করেন। পরে তিনি ১৯৯৫ সালের ১ অক্টোবর থেকে ২০১৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সন্দ্বীপ পাবলিক হাই স্কুলে সহকারী শিক্ষক হিসাবে, ২০১৫ সালের ৩১ জুলাই থেকে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাহাড়তলী গার্লস হাই স্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ৪ আগস্ট পর্যন্ত পাহাড়তলী গার্লস স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এবং ২০১৯ সালের ৫ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত পাহড়তলী গার্লস স্কুল এন্ড কলেজে প্রতিষ্ঠান প্রধান/প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি অবসরগ্রহণ করেন ২০২৪ সালের ৩১ মে।

আরও পড়ুন:  ‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’

ব্যক্তিগত জীবন- ব্যক্তিগত জীবনে করিম ৪ ছেলে সন্তানের পিতা। স্যারের ১ম ছেলে প্রিয় নাজমুল সারোয়ার সাগর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ফুড ডিপার্টমেন্টে সহযোগী অধ্যাপক হিসাবে শিক্ষকতা করছেন। সাগরের সহধর্মিণী তাসলিমা আহমেদও একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। বর্তমানে তাঁরা উভয়ে পিএইচডি অর্জনে লন্ডনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে আছেন। করিমের ২য় ছেলে প্রিয় রেজোয়ান সারোয়ার শাওন সাউদার্ন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ পাস করে ইয়াংওয়ানে উর্ধতন পর্যায়ে কর্মরত আছেন। তাঁর ৩য় ছেলে প্রিয় সিলভিয়া সারোয়ার প্লাবন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম এর কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে দুবাই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। করিম স্যারের ৪র্থ ছেলে প্রিয় সাজেদুল করিম স্মরণ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নী করছেন।

আরও পড়ুন:  চবির উপাচার্য হলেন অধ্যাপক মো. আবু তাহের

সামাজিক জীবন- মোঃ ফজলুল করিম মগধরা পেলিশ্যার বাজারস্থ ‘দ্বীপোজ্জ্বল সাংস্কৃতিক সংসদ’-দ্বীসাস এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন (১৯৮৫-৯০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *