‘ও এখন আরো ছোট হয়ে গেছে’, শাকিবকে দেখে মুগ্ধ পূর্ণিমা

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখে উচ্ছ্বসিত হয়েছেন ভক্তরা। একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ দেখা হওয়ায় পুরোনো দিনের স্মৃতি, হাসি-আড্ডা আর খুনসুটিতে জমে ওঠে পুরো পরিবেশ।

শনিবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মুখোমুখি হন দুই তারকা। দীর্ঘ বিরতির পর একে অপরকে দেখে আন্তরিক অভ্যর্থনা জানান তারা। আলাপচারিতার একপর্যায়ে শাকিব খানকে দেখে মজার মন্তব্য করেন পূর্ণিমা।

হাসিমুখে তিনি বলেন, ‘তাকে আমি যা দেখেছি, তার থেকে তো ও এখন অনেক ছোট হয়ে গেছে।

আরো বেশি ছোট। তার যতগুলো ছবি আছে, আমি কিন্তু দেখি। ‘তুফান’ পুরোটা দেখেছি, অন্য ছবিগুলোও দেখেছি।’পূর্ণিমা জানান, একসঙ্গে নিয়মিত কাজ না হলেও শাকিব খানের নতুন সিনেমা ও ক্যারিয়ারের অগ্রগতি তিনি আগ্রহ নিয়ে অনুসরণ করেন।

আরও পড়ুন:  পূর্ণিমা ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশে কখন দেখা যাবে
দেশীয় সিনেমার গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শাকিবের উপস্থিতি তার নজরে এসেছে।এ সময় আরো একটি মজার মন্তব্য করে পূর্ণিমা বলেন, ‘আমাদের যখন একসঙ্গে কাজ হয়েছিল, তখন যদি এই লুকের শাকিবকে পেতাম, তাহলে আরো ভালো লাগত।’

এক সময় ঢালিউডের অন্যতম সফল জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। ‘আই লাভ ইউ’, ‘মা আমার স্বর্গ’, ‘তুমি কত সুন্দর’ ও ‘বাধা’সহ তাদের একাধিক সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে দুজনের কর্মব্যস্ততা ভিন্ন পথে গেলেও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক যে অটুট রয়েছে, সাম্প্রতিক এই সাক্ষাৎ তারই ইঙ্গিত দিয়েছে।

জানা গেছে, একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিতে চ্যানেল আই কার্যালয়ে গিয়েছিলেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে বিশেষভাবে সাজানো হয়েছিল পুরো প্রাঙ্গণ। অনুষ্ঠানের আবহে বাজানো হয় জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’, যা পরিবেশকে আরো প্রাণবন্ত করে তোলে।

আরও পড়ুন:  শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা

সেই মুহূর্তে মজার ছলে পূর্ণিমা বলেন, ‘আজকে কিন্তু দুষ্টু কোকিল আমি হবো। দুষ্টু দুষ্টু প্রশ্ন করবো।’ জবাবে হেসে শাকিব খান বলেন, ‘যা ইচ্ছা করো।’

দুই তারকার এই পুনর্মিলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আবারও তাদের একসঙ্গে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *