মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠলো ২০২৬ ফিফা বিশ্বকাপের। আসরটির প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপতারকা শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসরা।


মেক্সিকোর নিজস্ব সংস্কৃতির ছোঁয়া দিতে মঞ্চে থাকবেন দেশটির বিখ্যাত রক ব্যান্ড মানা, পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লোস অ্যাঞ্জেলস আজুলিস। কিংবদন্তি মারিয়াচি গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করবেন এবং ভেনিজুয়েলার ড্যানি ওশেন ও কলম্বিয়ান তারকা জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পারফরম্যান্স দিয়ে গ্যালারিতে উন্মাদনা ছড়াবেন।

কানাডা ও যুক্তরাষ্ট্রেও আলাদা দুটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠানটি হবে ১২ জুন। কানাডায় পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা ও বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
১৩ জুন প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেসে। মঞ্চে পারফর্ম করবেন মার্কিন পপ তারকা কেটি পেরি, র‍্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, নাইজেরিয়ার রেমা এবং টাইলা।

বাংলাদেশে বিশ্বকাপের জমকালে উদ্বোধনী অনুষ্ঠানগুলো সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। এছাড়া বিশ্বকাপের প্রতিটি ম্যাচও সময় টিভিতে দেখা যাবে। বাংলাদেশে বিটিভি এবং টি-স্পোর্টসও বিশ্বকাপ দেখাবে। বাংলাদেশ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের খেলা দেখা যাবে টফি, মাই রবি এবং বায়োস্কোপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *