লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ আজ শনিবার দিবাগত রাতে দেশে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত আড়াইটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুল কাদেরের ছেলে মো. নাহিদুল ইসলাম নাহিদের মরদেহ ঢাকায় পৌঁছাবে।

লেবাননে দূতাবাস জানিয়েছে, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি নিহত হন। ঘটনার পর তাঁদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়। পুলিশের প্রতিবেদন, মরদেহ পাঠানোর অনুমতিপত্র গ্রহণসহ আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করার পর লাশের গোসল এবং কাফন হয়েছে। মরদেহ গ্রহণের বিষয়ে বাংলাদেশে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

আরও পড়ুন:  অক্টোবরে পুরোদমে চালু থার্ড টার্মিনাল

এর আগে, গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগম মারা যান। তাঁর লাশ এর মধ্যে দেশে এসেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *