বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব

দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আজ রবিবার থেকেই তা কার্যকর হতে শুরু করেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে সংশ্লিষ্টরা।

বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় বসতে যাচ্ছে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক

পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ বাড়ানোর আলাপ তোলা হবে। আর দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়াতে চান মালিকরা।অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।

প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটারের কম ও বেশি উভয় দূরত্বে কিলো প্রতি ১ টাকা বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন:  পাহাড়ে কুকিচিনের সশস্ত্র তৎপরতা বিচ্ছিন্ন ঘটনা: ওবায়দুল কাদের
এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *