হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও হাম এর উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে এক শিশু নিশ্চিত হামে এবং আট শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে ছয়জনই ঢাকার, দুজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর বাসিন্দা। একই সময়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৮৫ জন ঢাকা বিভাগের।

এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯৮ শিশু, যাদের মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৭৬ শিশু, যার ১৫৭ জনই ঢাকা বিভাগের।

আরও পড়ুন:  স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৯৩৫ শিশু। ছাড় পাওয়া চট্টগ্রামের শিশু ঢাকার, ২৫৮ শিশু ঢাকার, ৭৯ শিশু খুলনার, ৯ শিশু ময়মনসিংহের, ৮৯ শিশু রাজশাহীর, ১৩ শিশু রংপুরের, ২৬ শিশু সিলেটের এবং ৫০ শিশু বরিশালের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর।

এ ছাড়া এ সময়ের মধ্যে ১৮ হাজার ১২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে ইতোমধ্যে ৯ হাজার ৩০৪ শিশু বাড়ি ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *