বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ায় চৈত্রের শেষদিনে তাপমাত্রার পারদ উঠেছে ৩৭ ডিগ্রিতে। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এই অবস্থার মধ্যেই খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) রাতের মধ্যেই দেশের ২ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে স্বাভাবিক তাপমাত্রা ধরা হয়।
ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৫৯ শতাংশ। সকাল ৯টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সিলেটে সর্বোচ্চ ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।







