৫৩ বছর পর আজ চাঁদে যাচ্ছে মানুষ, লাইভ দেখাবে নাসা

প্রায় ৫৩ বছর পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। অ্যাপোলো-১৭ অভিযানের পর এবার নাসা মহাকাশে মানুষ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিলো। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারে এখন চলছে ঐতিহাসিক এই মুহূর্তের কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে আর্টেমিস-২ মিশন মহাকাশ অভিযানই হবে সেই যাত্রা, যা মানুষের চাঁদে ফিরে যাওয়ার নতুন অধ্যায়ের সূচনা করবে।

কারিগরি জটিলতার কারণে ফেব্রুয়ারি ও মার্চে উৎক্ষেপণ পিছিয়ে গেলেও আজ (১ এপ্রিল) সেই যাত্রা সফল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানায়, অ্যাপোলো ১৭-এর পর নাসার মানববাহী চন্দ্রাভিযান বন্ধ হয়ে যায়। সে সময় চাঁদ থেকে আনা পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, সেখানে পানি নেই, ফলে দীর্ঘমেয়াদি বসবাস কঠিন। ১৯৭২ সালের পর আর কোনো মানুষ চাঁদে যাননি।

আরও পড়ুন:  দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বৃষ্টি

তবে এবার তিন ধাপে পরিচালিত হচ্ছে নতুন এই কর্মসূচি, যার নাম আর্টেমিস প্রোগ্রাম। দ্বিতীয় ধাপ আর্টেমিস ২-তে মহাকাশচারীরা পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের কাছাকাছি গিয়ে একটি উচ্চগতির লুপ সম্পন্ন করে ফিরে আসবেন। তৃতীয় ধাপ আর্টেমিস ৩-তে চাঁদের মাটিতে অবতরণের পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে।

আমেরিকার ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী বিকাল ৬টা ২৪ মিনিটে উৎক্ষেপণ হবে ওরিয়ন স্পেসক্রাফ্ট। বাংলাদেশ সময় অনুযায়ী এটি দেখা যাবে ২ এপ্রিল ভোরে। লাইভ সম্প্রচার দেখা যাবে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/@NASA/streams) ও ওয়েবসাইটে (https://www.nasa.gov/live/)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *