রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়। আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতা কর্তৃক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং ৪২ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।

এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তবে ব্যক্তি করদাতাগণ আজ রাত ১২ পর্যন্ত লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারেন বলে জানিয়েছে এনবিআর।

আরও পড়ুন:  বর্ধিত ভ্যাট প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম কমবে

রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজটি সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করার লক্ষ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতাগণ এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” মেন্যু ব্যবহারের মাধ্যমে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন।

জরিমানা বা অতিরিক্ত কর প্রদান এড়াতে জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাগণকে রাত ১২ টার মধ্যে রিটার্ন দাখিলের জন্য অনুরোধ করছে। তবে কেউ উক্ত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অপারগ হলে যৌক্তিক কারণ উল্লেখ করে অনলাইনে ৩১ মার্চ রাত ১২টার মধ্যে সর্বোচ্চ ৯০ দিন সময়বৃদ্ধির আবেদন দাখিল করতে পারবেন। তবে যারা অনলাইনে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেন নাই তারা নিবন্ধন করত সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:  এনবিআর দেশের অর্থনীতির ৩০-৪০ শতাংশ সরকারি হিসাববহির্ভূত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =