চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক গৃহবধূ।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এনাম নাহার সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বিএসসির স্ত্রী।
জানা গেছে, ইফতারের পর ঈদের কেনাকাটা শেষে উপজেলা কমপ্লেক্স থেকে ফেরার পথে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন। এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি চাউর হলে এলাকায় শোকের মাধ্যম বিরাজ করছে।







