চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ( ৯ মার্চ) বিকেলে উপজেলার গুপ্তছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও মগধরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস জানান, সোমবার বিকেলে নিজ বাড়িতে অসতর্কতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন রাতুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।







