যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, অঞ্চলে শান্তি বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও যুদ্ধ বন্ধের জন্য ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা প্রয়োজন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।  পেজেশকিয়ানের মতে, বর্তমান এই সংঘাতের মূল উসকানিদাতা হলো ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্র।

ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যেকোনো স্থায়ী সমাধানের জন্য অবশ্যই ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে।  সেই সঙ্গে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে যেন কোনো ধরনের আক্রমণ না হয়, সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।  তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা বিশ্বজুড়ে জোরদার করা হচ্ছে।

আরও পড়ুন:  আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের কাজে যোগদানের নির্দেশ

এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছে এবং শত্রুতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

সূত্র: আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *