ইরানে পাঁচ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলের বিমানবাহিনী। ইরানের বিভিন্ন স্থানে এখনো হামলা অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের যুদ্ধবিমানগুলো ‘ইরানজুড়ে আকাশসীমার নিয়ন্ত্রণ আরো সুসংহত করছে।

এই অভিযানে তেহরানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।বিবৃতিটির সঙ্গে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ভিডিওটিতে তেহরানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্যে চালানো হামলার মুহূর্ত দেখানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।

এ ছাড়া হামলায় বেশ কিছু স্কুল ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন:  অ্যাডভোকেট আনোয়ারুল কবিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। হামলায় ওই দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

তথ্যসূত্র: আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *