ঢাকা-১৭ : ১৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনে ভোটের দুটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ধানের শীষ প্রতীকে এক হাজার ৭৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান পেয়েছেন ৪৫৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। অনুষ্ঠিত হয়েছে গণভোটও ।

এবারের নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসাহ-উদ্দীপনা নিয়েই আগামীর বাংলাদেশ পুনর্গঠনে ব্যালট পেপারে নিজেদের মতামত দিয়েছেন ভোটাররা।

আরও পড়ুন:  ডুবে যাওয়া ফেরি ভাসাতে কাজ করছে প্রত্যয়!

২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে এবারের নির্বাচনে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন; এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *