এ সময় ইসি সানাউল্লাহ বলেন, ‘ভোট কেনা-বেচা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে নজরদারি থাকবে মোবাইল ব্যাংকিং। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।







