মেজাজ ভালো করতে যা করতে পারেন

মানুষের পোশাগত সমস্যা, পারিবারিক জীবনে অশান্তিসহ নানা কারণে মন মেজাজ খারাপ থাকে। মেজাজ খারাপ লাগলে তার প্রভাব পড়ে সব কাজের উপর। তখন ঘুমও ভালো হয় না। দৈনন্দিন জীবনে কিছু কিছু অভ্যাস তৈরি করতে পারলেই মেজাজ দ্রুত ভালো করা সম্ভব। 

গভীর শ্বাস নিন : নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমায়। এই অভ্যাস স্নায়ুতন্ত্রকে শান্ত সংকেত পাঠায়। যার ফলে মন স্থির হয়।

সূর্যের আলোতে যান : প্রাকৃতিক আলোর ঝলক সেরোটোনিন মানে গুড হরমোন বাড়ায়। খুব মেজজাজ খারাপ হলে জানালার কোছে দাঁড়ালেও সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে যায়।

দ্রুত কাঁধ ঘোরান : কাঁধে টান লাগলে পিঠের উপরের অংশ শিথিল হয় । সেই সঙ্গে শরীরে জমে থাকা চাপ কমে। মাত্র কয়েক সেকেন্ডের এই ব্যায়ামে শরীর হালকা বোধ করে।

আরও পড়ুন:  মানসিক চাপ বাড়লে ব্যাহত হয় ঘুমের ছন্দ, সতর্কতা জরুরি

এক গ্লাস পানি পান করুন : অনেক সময় পানিশূন্যতার কারণে শরীরে বিরক্তি তৈরি হয়। এমন হলে দ্রুত এক গ্লাস পানি পান করুন। এতে শরীর ও মস্তিষ্ক সতেজ হয়ে উঠবে।

নিজের প্রশংসা করুন : আজ আমি সেরাটা দিচ্ছি -এর মতো ছোট ইতিবাচক কথা মন ভালো করে দেবে।  সেই সঙ্গে মানসিক দৃঢ়তা বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *