বৃষ্টি উপেক্ষা করে রাজধানীতে শিক্ষার্থীদের গণমিছিল

আজ শুক্রবার বৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণমিছিল কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্তরের নাগরিকও অংশ নেন।

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। তারা বৃষ্টিতে ভিজে রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে মিছিল করেন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির কথা জানান এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।

গতকাল বৃহস্পতিবার গণসংগীত, পথনাটক, দেয়াললিখন, স্মৃতিচারণা ও বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকাসহ অন্তত ১৬টি জেলা ও মহানগরে এসব কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচিতে শিক্ষার্থীর পাশাপাশি কোথাও কোথাও শিক্ষক ও আইনজীবীরাও অংশ নেন।

আরও পড়ুন:  খ্রিষ্টান সম্প্রদায়সহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসতে প্রধান উপদেষ্টার আহ্বান

 

….ডিডিজে নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *