এজন্য বিদ্যমান প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করার সুপারিশ করছি।
জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের বিদেশ থেকে গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিলের প্রস্তাব করা হয়েছে। টানা ৩৬ বছর ধরে থাকা ওই সুবিধা বাতিল করে শুল্ক ও ভ্যাট আরোপ করা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে গাড়ি আমদানিতে ৪০ শতাংশ শুল্ক-কর দিতে হবে এমপিদের।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ।
জানা গেছে, বেশিরভাগ সংসদ সদস্যই জাপান থেকে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি আমদানি করেছেন। এসব গাড়ির মধ্যে টয়োটা ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার, মিতসুবিসি পাজেরো অন্যতম।







