পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং সারাদেশের নিম্ন আদালত বন্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে প্রধান বিচারপতি প্রয়োজন মনে করলে যেকোনো স্থানে হাইকোর্টের বেঞ্চ বসাতে পারবেন। এছাড়া মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,Read More →

সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন এবং কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার একজন পুলিশ সদস্যসহ এ পর্যন্ত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় সন্ত্রাসী হামলায় এই পুলিশ সদস্যদের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরRead More →

টিয়ার শেল বা কাঁদানে গ্যাস সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। টিয়ার গ্যাস রাসায়নিক অস্ত্র তবে প্রাণঘাতী নয়। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে টিয়ার গ্যাস-বিষয়ক একটি প্রতিবেদনে জানানো হয়, এই গ্যাসের প্রভাবে মৃত্যু না হলেও তাৎক্ষণিকভাবে নানারকম ক্ষতি করতে পারে। যেমন, ত্বকে ও মুখে জ্বালাপোড়া করা, শ্বাসপ্রশ্বাসে সমস্যা এবং গ্যাসের কারণে দেখতে সমস্যাRead More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ কর্মসূচি চলছে। আজ রবিবার দিনভর সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশসহ অন্তত ৮৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শত শত। সবশেষ খবর পাওয়াRead More →

সরকার পরিবর্তনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল সোমবার ‘ঢাকামুখে লংমার্চ’ বা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ রবিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘‘লংমার্চ টু ঢাকা’’ কর্মসূচি ৬Read More →

জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  রোববার (৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক সামি উদ দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণেরRead More →

কারফিউ মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। জনগণের জান-মাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এRead More →

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজ রবিবার সারাদেশে অসহযোগ কর্মসূচি চলছে। আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটছে, যেখানে আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষের ফলে ১৪ জেলায় অন্তত ৪৩ জন নিহতের খবর পাওয়া গেছে।এ ধরনের পরিস্থিতি দেশকে অস্থির করে তুলতে পারে এবংRead More →

আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত সরকার নির্বাহী আদেশে এ ছুটি থাকবে। আজ রবিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণRead More →

রাজশাহীতে সরকার পতনের এক দফা দাবিতে মোহনপুর থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা ভূমি অফিসে ঢুকে ভাঙচুর এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে। এই হামলা এবং ভাঙচুরের ঘটনা আরও উত্তেজনা সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অস্থিরতার মাত্রাRead More →