২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ কোটি টাকা।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এই বরাদ্দ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার হবে ৩ লাখ কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা। প্রকল্পের অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত বিশেষভাবে নজর দেবে সরকার।

আরও পড়ুন:  বাতিল হচ্ছে শেখ মুজিবসহ চার শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে বিনিয়োগের নিরাপদ ডেস্টিনেশন হতে যাচ্ছে। আমাদের দেশে বিনিয়োগ ছাড়া ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *