মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সকালে উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল্লাহপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

কারিনা কায়সার জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ ও লোপা কায়সার দম্পতির মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং একাধিক জানাজা শেষে রবিবার রাতেই তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। পরে নানি ডা. জোহরা খানম পারুলের বাগানবাড়িতে শেষ জানাজার আয়োজন করা হয়।

কারিনার ছোট ভাই সাদাত হামিদ জানান, ঢাকায় জানাজা ও আনুষ্ঠানিকতায় সবাই অংশ নিয়েছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা দাফনটা একান্ত পারিবারিক পরিবেশে সম্পন্ন করেছি। এই সময়টাতে আমরা কিছুটা নিরিবিলি থাকতে চেয়েছি।লিভারসংক্রান্ত জটিলতায় উন্নত চিকিৎসার জন্য কারিনাকে ভারতের চেন্নাইতে নেওয়া হলে গত শুক্রবার (১৫ মে) তিনি মৃত্যুবরণ করেন। রবিবার (১৭ মে) বিকেলে তার মরদেহ দেশে পৌঁছায়।

আরও পড়ুন:  রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *