অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিটের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের সময়কারের (১৮ মাস) কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। দায়ের করা রিটের শুনানি শেষে রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

এ বিষয়ে করা রিটের শুনানি শেষে রবিবার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানি শেষে এক ব্রিফিংয়ে আইনজীবী এম কে রহমান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সব ক্ষেত্রে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটি কমিশন হওয়া বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকেও এসে ওভারথ্রো (উৎখাত) করতে না পারে।

আরও পড়ুন:  সরকার চাইলে কোটা সংস্কার করতে পারবে
তিনি বলেন, ‘কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।’

ব্রিফিংয়ে রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে যা কিছু ঘটেছে তার সব কিছুর তদন্ত চেয়েছি।

তদন্ত কিভাবে হবে, সেটি সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল ইনস্ট্রাকশন (সরকার) নেওয়ার কথা বলেছেন। আমরাও চাই, তিনি ইনস্ট্রাকশন নিয়ে আসুন।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *