১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম

রাজশাহীতে গাছ থেকে কবে আম নামানো যাবে, তার সময়সূচি বা ম্যাংগো ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজশাহীর জেলা প্রশাসন। বাজারে যাতে কোনোভাবেই অপরিপক্ব আম ঢুকতে না পারে সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১০ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

ম্যাংগো ক্যালেন্ডার অনুযায়ী সকল প্রকার গুটি আম ১৫ মে, গোপালভোগ ২২ মে, রাণীপছন্দ/লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, ব্যানানা ম্যাংগো/ল্যাংড়া ১০ জুন, আম্রপালি/ফজলি ১৫ জুন গাছ থেকে নামানো হবে।

এ ছাড়া বারি আম-৪ ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই, কাটিমন ও বারি আম-১১ সারা বছর পাওয়া যাবে।

আরও পড়ুন:  সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী

সভায় রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, আমচাষী, ব্যবসায়ী ও কৃষি অফিসের সমন্বয়ে এই ম্যাংগো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যেন অপরিপক্ব আম নামিয়ে বাজারজাত করতে না পারে সেজন্যই এই ক্যালেন্ডার। এই নির্ধারিত সময়ের আগে কেউ আম নামালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তা, আম ব্যবসায়ী, চাষি এবং কুরিয়ার সার্ভিসের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *