বাঙালির চিরায়ত উৎসব বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে চেরি ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বৈশাখী আয়োজন অনুষ্ঠিত হয়। উৎসবের শুরুতেই শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ড. সালেহা কাদের। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পুরাতন সব গ্লানি ও দুঃখ মুছে ফেলে নতুন বছরে নতুন আশায় জীবনকে রাঙিয়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাদিয়া খানম ও নওশীন তাবাসসুম।

অনুষ্ঠানে বৈশাখী গান পরিবেশন করেন নবম শ্রেণির শিক্ষার্থী আমরোজিয়া আফসীন, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফাতি আল ইয়াশা খানসহ আরও অনেকে। এছাড়া বৈশাখী গান ও নৃত্যে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। গান পরিবেশন করেন স্কুলের ভাইস প্রিন্সিপাল আফসানা আমীন।

আরও পড়ুন:  পশ্চিমবঙ্গে গিয়ে মমতাকে হটানোর ডাক মোদির

এছাড়াও বুলবুল ললিত কলা একাডেমির শিক্ষার্থীরা মনোমুগ্ধকর দ্বৈত নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির ঐতিহ্য ও বৈশাখের আনন্দঘন আবহ ফুটে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *